সাধারণ নিয়ম
Ebar Hobe-এর সাবস্ক্রিপশন একটি ডিজিটাল সেবা। প্ল্যান চালু হয়ে যাওয়ার পর সেবা ব্যবহার করা হয়েছে ধরা হয়, তাই সাধারণভাবে টাকা ফেরত দেওয়া হয় না। তবে নিচের ক্ষেত্রগুলোতে আমরা পূর্ণ রিফান্ড দিই।
যেসব ক্ষেত্রে রিফান্ড পাবেন
একই প্ল্যানের জন্য ভুলে দুবার পেমেন্ট করলে; পেমেন্ট যাচাই হওয়ার পরও আমাদের ত্রুটির কারণে ৭২ ঘণ্টার মধ্যে প্ল্যান চালু না হলে; প্রয়োজনের চেয়ে বেশি বা ভুল পরিমাণ টাকা পাঠালে (অতিরিক্ত অংশ ফেরত)।
যেসব ক্ষেত্রে রিফান্ড হয় না
প্ল্যান চালু হওয়ার পর মত বদলালে; অ্যাকাউন্ট শেয়ার বা নিয়ম ভাঙার কারণে অ্যাকাউন্ট স্থগিত হলে; ভুল নম্বরে (আমাদের নম্বর ছাড়া অন্য নম্বরে) টাকা পাঠালে।
কীভাবে আবেদন করবেন
পেমেন্টের তারিখ থেকে ৭ দিনের মধ্যে যোগাযোগ পাতা, হেল্পলাইন বা WhatsApp সাপোর্টে আপনার মোবাইল নম্বর, ইনভয়েস নম্বর ও TrxID জানিয়ে আবেদন করুন।
রিফান্ডের সময়
আবেদন যাচাইয়ে সর্বোচ্চ ৩ কার্যদিবস লাগে। অনুমোদিত হলে যে মাধ্যমে (বিকাশ, নগদ, রকেট বা গেটওয়ে) টাকা দিয়েছিলেন, সেই মাধ্যমেই ৫ কার্যদিবসের মধ্যে ফেরত পাঠানো হয়। মোবাইল ব্যাংকিং চার্জ (যদি থাকে) ফেরতযোগ্য নয়।
কুপন ও ছাড়
কুপন ব্যবহার করে কেনা প্ল্যানে রিফান্ড হলে আপনি যে টাকা আসলে দিয়েছেন, শুধু সেটুকুই ফেরত পাবেন।
প্রশ্ন থাকলে যোগাযোগ পাতায় আমাদের লিখুন।